Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

Bangla FMbyBangla FM
৪:৩১ pm ২৮, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামে স্ত্রী শান্তাকে(২২) যৌতুকের জন্য হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসাদ ওরফে বাচ্চু (৪৩) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কানাই মাতুব্বর  গ্রামের মোঃ ছাত্তার শেখের পুত্র। রায় ঘোষণার সময় আসাদ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২২ সালের ২৫ অক্টোবর রাতের কোন এক সময় যৌতুকের জন্য নিজ স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেন আসাদ ওরফে বাচ্চু। এরপর লাশ ফেলে রেখে পালিয়ে যান তিনি। এরপর ২৮ অক্টোবর ফরিদপুরের কোতয়ালী থানায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন মৃত্যুর তিন মাস পূর্বে আসাদ তার মেয়েকে বিয়ে করেন। এরপর যৌতুকের জন্য চাপাচাপি সহ স্ত্রীকে নির্যাতন করলে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীতে আসাদ নিজের দোষ স্বীকার করে পুনরায় তার স্ত্রীকে বিয়ে করেন। এরপর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের এমবিআই এগ্রো ফার্মে স্বামী স্ত্রী মিলে দুজনেই চাকরি শুরু করেন। ‌সেখানে তাদের মধ্যে পুনরায় যৌতুক নিয়ে স্ত্রীকে নির্যাতন শুরু করেন আসাদ। এক পর্যায়ে ২৫ অক্টোবর রাতে কোন এক সময় স্ত্রীকে হত্যা করে তিনি পালিয়ে যান। পরে পুলিশ ২৬ অক্টোবর সকালে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। মামলাটিতে মোট ১০ জন সাক্ষী দেয়। সকল আলামত ও সাক্ষীদের জবানবন্দীতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তিনি বলেন, এই মামলা একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে যৌতুক লোভী মানুষের জন্য, যারা যৌতুক না পেয়ে নিজের স্ত্রীকে হত্যা করে। 

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় তার প্রথম স্ত্রী কে নির্যাতন করে মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

Tags: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নদী ভাঙ্গনে পাল্টে যাচ্ছে দুই উপজেলার মানচিত্র
  • লক্ষ্মীপুরে পৌরসভায় কর আদায়কারীর বিরুদ্ধে অতিরিক্ত বেতন-ভাতা নেওয়ার অভিযোগ
  • চাঁদপুর আদালতে আইনজীবীকে মারধর, বিভাগীয় তদন্তের নির্দেশ
  • মহান মে দিবস আজ: শ্রমিক অধিকার আদায়ের দিন
  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম