Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন খালেদা জিয়া

Bangla FMbyBangla FM
২:১২ am ৩১, মার্চ ২০২৫
in রাজনীতি
A A
0

দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করেছেন তিনি।

রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।’

কবে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন—এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত, যতটুকু শুনেছি আমি, এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’

কারাগার জীবনের দুর্ভোগ

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারাগারে তাকে স্লো পয়েজনিং করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, দেয়ালের আস্তর ভেঙে পড়ছিল এবং ইঁদুর দৌড়াদৌড়ি করত। এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম।’

আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন

লন্ডনে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। ম্যাডাম উনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কাটাবেন।’

জাহিদ আরও বলেন, ‘ম্যাডামকে ঘিরে ঈদের সব আয়োজন তারাই সাজিয়েছেন। কারণ দীর্ঘদিন পর ম্যাডাম তার আপনজনদের সাথে ঈদ করতে যাচ্ছেন। এখানে অনেক আবেগ জড়িত।’

লন্ডনে তৃতীয় ঈদ উদযাপন

খালেদা জিয়ার লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার দশ বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করছেন। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এছাড়া, এক-এগারোর পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস‌্যদের সা‌থে ঈদ উদযাপন করেছিলেন।

কেমন আছেন খালেদা জিয়া?

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘তিনি এই মুহূর্তে আগের চেয়ে অনেকটা ভালো আছেন। আগে চাইতে তিনি মাচ বেটার।’

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা

জাহিদ বলেন, ‘ম্যাডাম দেশবাসীসহ দলীয় নেতা-কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীদের আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।’

লন্ডনে চিকিৎসা ও মুক্তি

গত ৮ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়।

সেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন থাকছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

মুক্তি ও নতুন অধ্যায়

২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারির সময় তাকে বিশেষ কারামুক্তি দেওয়া হয়। কারাবন্দি অবস্থায় চারটি ঈদ কাটিয়েছেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর আদালত তার বিরুদ্ধে থাকা দুর্নীতির দুটি মামলার রায় বাতিল করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম