Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর ও ছেলের বউ নিহত, শাশুড়ি মৃত্যুশয্যায়

Bangla FMbyBangla FM
২:৩৭ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপীর ফকিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ মে) দুপুরে ঘর মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছলেমান বাবু (৬৩) ও তার ছেলের স্ত্রী শাবনা বেগম (২৯)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছলেমানের স্ত্রী ওয়াতোন (৫২), যিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি বাড়ির নির্মাণ কাজ করছিল। এ সময় হঠাৎ করে ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে এবং তা ছুঁয়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান শ্বশুর ছলেমান বাবু ও ছেলের বউ শাবনা। গুরুতর আহত ওয়াতোনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ফকির বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল একই ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়ায় চাচাতো ভাই দুই শিশু ডোবায় পড়ে মারা গেছে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আজকের ঘটনা সবাইকে বাকরুদ্ধ করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি।”

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একই পরিবারের দুইজনের মৃত্যু ও একজনের সংকটাপন্ন অবস্থায় স্থানীয়রা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুরনো বৈদ্যুতিক লাইন এবং নিরাপত্তার অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

Tags: দুর্ঘটনা নীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম