Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বামীর নির্যাতন সইতে না পেরে যমজ শিশুর মায়ের আত্মহত্যা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫০ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
স্বামীর নির্যাতন সইতে না পেরে যমজ শিশুর মায়ের আত্মহত্যা

স্বামীর নির্যাতন সইতে না পেরে যমজ শিশুর মায়ের আত্মহত্যা

চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় স্বামীর অনলাইন জুয়ায় আসক্তি ও পরকীয়ার জেরে পারিবারিক নির্যাতনের শিকার হয়ে লিমা আক্তার শশী (২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

১৭ জুলাই (শুক্রবার) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাধরখিল গ্রামের আহাম্মদ বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মোস্তফা কামাল বাদী হয়ে মেয়ের স্বামী আশিক হোসেন (৩২) এর বিরুদ্ধে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, প্রায় ৭ বছর আগে উপজেলার সাধরখিল গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে আশিক হোসেনের সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধর্মপুর গ্রামের মোস্তফা কামালের মেয়ে লিমা আক্তারের বিয়ে হয়।

তাদের দাম্পত্য জীবনে আড়াই বছর বয়সি জমজ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী আশিক হোসেন বিভিন্ন সময়ে পারিবারিক কারণে লিমাকে গালমন্দ ও শারীরিক-মানসিক নির্যাতন করে আসছিলেন। বিগত কয়েক মাস ধরে আশিক মোবাইলে ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে পড়েন এবং এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হন। স্ত্রী লিমা আক্তার এসবের প্রতিবাদ করলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং লিমার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত।

শুক্রবার দুপুরে স্বামীর বসতঘরের শয়নকক্ষে নির্যাতনের একপর্যায়ে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে লিমা আক্তার শশী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। নিহতের বাবার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপর আসামি পলাতক রয়েছে, আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপনে বাগদান সেরেছেন পূজা চেরি?
  • খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
  • ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
  • কুড়িগ্রামের কলেজ প্রশাসন নিয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম