Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৪ pm ২৩, মে ২০২৬
in বিশ্ব
A A
0

চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয় এবং শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা স্ট্রেচার বহন করছেন এবং অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে প্রস্তুত রয়েছে।

এ পর্যন্ত ১০০ জনেরও বেশি শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এবং দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর খনি কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযানে ৬টি দল থেকে মোট ৩৪৫ জন কর্মী কাজ করছেন। শানসি প্রদেশ, যা চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল, সেখানে অতীতেও একাধিক খনি দুর্ঘটনা ঘটেছে।

Tags: গণমাধ্যমগ্যাসচীন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন রিপার ড্রোনে বড় ক্ষতি, ইরানের হামলায় ২০% ধ্বংসের দাবি
  • হাম আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • নেত্রকোণায় ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম