Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি, মূল ফটকে এম এ জি ওসমানীর নাম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৮ am ২৮, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

জাতীয় সংসদ ভবনের দর্শক গ্যালারিগুলোর নতুন নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের নামে। পাশাপাশি সংসদে প্রবেশের প্রধান ফটকের নাম রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান নতুন প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকে।

এর আগে সংসদের গ্যালারিগুলোর নাম ছিল বিভিন্ন ফুল ও নদীর নামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিআইপি গ্যালারি-১ এর নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে এবং ভিআইপি গ্যালারি-২ এর নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে। এই দুটি গ্যালারি সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকবে।

এছাড়া গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে।

বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে, অতীতে কোনো সরকার এভাবে বীরশ্রেষ্ঠদের সম্মান জানায়নি।

চিফ হুইপ বলেন, স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। এই নামগুলো ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের কথা মনে করিয়ে দেবে।

Tags: এম এ জি ওসমানীজাতীয় সংসদবীরশ্রেষ্ঠ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী
  • ঢাকা-সিলেট রেলপথ উন্নয়ন ও জাফলং পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ: শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী
  • কুমিল্লার লাকসামে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত
  • মাতৃদুগ্ধের উপকারিতা প্রচারে ফুলবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ
  • ব্রাহ্মণপাড়ায় র‍্যালি ও সভায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম