Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুয়েল কার্ডে অনিয়ম, সরিষাবাড়ীতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে টাকা আদায়ের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৬ pm ০৫, মে ২০২৬
in অপরাধ
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

দেশব্যাপী জ্বালানি সংকটের মধ্যে কৃষকদের ফসল উৎপাদন অব্যাহত রাখতে সরকার ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি কর্মকর্তাদের কাছে সহায়তা নিতে ভিড় করছেন কৃষকরা।

তবে এই উদ্যোগকে ঘিরেই উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। উপজেলার আওনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জুয়েল রানার বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ফুয়েল কার্ডের জন্য পূরণ করা ফরম জমা নেওয়ার সময় ‘অনলাইন খরচ’ দেখিয়ে প্রতি কৃষকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। টাকা না দিলে ফরম গ্রহণ করা হয়নি বলেও জানান তারা।

এছাড়া জগন্নাথগঞ্জ ঘাটের রানা এন্টারপ্রাইজ এবং কাওয়ামারা এলাকার আলমের দোকানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে ফরম জমা দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর মাধ্যমে চরাঞ্চলের প্রায় ২০০ জন কৃষকের কাছ থেকে মোট প্রায় ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কাওয়ামারা এলাকার ব্যবসায়ী আলম মিয়া বলেন, আমি কিছুই জানি না। আমার দোকানে ফরম ও টাকা জমা দিতে বলা হয়েছিল। আমি সেগুলো সংগ্রহ করে আবার কৃষি কর্মকর্তা জুয়েল ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি। টাকা নেওয়ার কারণ সম্পর্কে আমি কিছু বলতে পারবো না।

অন্যদিকে রানা এন্টারপ্রাইজের আব্দুল গণি মিয়া জানান, এ বিষয়ে আমি বিস্তারিত জানি না। আমার দোকানের কর্মচারী সাকোয়াতের মাধ্যমে ফরম জমা নেওয়া হয়েছে বলে শুনেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কৃষি কর্মকর্তা জুয়েল রানা বলেন, আমি ওইভাবে টাকা নেইনি। অনেক কৃষক ফরম পূরণ করতে পারেন না, তাই ফরম কেনা ও পূরণের জন্য ২০ থেকে ৩০ টাকা করে নেওয়া হয়েছে।”এ সময় তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধও জানান।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার
  • এই অপবাদের সাথে আমি জরিত নই, আমি সাধারণ মানুষ, আমান উল্লাহ সাগর
  • ধর্ষ*ণে*র শিকার ১১ বছর বয়সী মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের অস্বীকার
  • শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন
  • সৈয়দপুরে এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা, দল গোছানোর আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম