Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ৩০, জুলাই ২০২৬
in অন্যান্য
A A
0
কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ, ‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

কুড়িগ্রাম প্রতিনিধি:

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সামনে রেখে কুড়িগ্রামে কিশোর ও কিশোরীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের পৃষ্ঠপোষকতায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের মতো আয়োজন তৃণমূলের প্রতিভাবান ফুটবলারদের জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুরের ডিআইজি প্রিজন কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, শিক্ষা বোর্ডের স্কুল ও কলেজ পরিদর্শক অধ্যাপক আমিনুল ইসলাম, ডেপুটি কন্ট্রোলার জহুরুল ইসলাম প্রামানিক, সোনালী অতীত ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

খেলা শুরুর আগে অতিথিরা মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে আক্রমণ-পাল্টা আক্রমণে প্রাণবন্ত হয়ে ওঠে ম্যাচটি। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও ক্রীড়াসুলভ আচরণ দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে কুড়িগ্রামের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। তাদের আশা, এসব উদ্যোগের মাধ্যমে জেলার প্রতিভাবান ফুটবলাররা জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার আরও বেশি সুযোগ পাবেন।

Tags: কুড়িগ্রামফুটবলমাদকমুক্ত সমাজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অন্তঃসত্ত্বা মায়েদের অপ্রয়োজনীয় সিজার এড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
  • রাঙ্গামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • নিম্নচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫
  • জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম