Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের মির্জাপুরে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ১৩, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
জাহাঙ্গীর আলম মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঘাগড়াই কুড়াতলী যুব সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মুখোমুখি হয় বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দলের সমর্থকরা—আর্জেন্টিনা ও ব্রাজিল।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি বুখারী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শামসুল আলম মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরুণদের অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক।
বাগড়াই কুড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় স্থানীয়
 ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও যুব সমাজকে সম্পৃক্ত করে এমন ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Tags: টাঙ্গাইলমির্জাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালীর বাসস্ট্যান্ড সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শরীয়তপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: নড়িয়ার ‘আরিয়ান বিস্কুট’ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
  • দিনাজপুরে রাইস মিল মালিককে হত্যা, হেফাজতে সাবেক স্ত্রী
  • সাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
  • কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম