Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে রাইস মিল মালিককে হত্যা, হেফাজতে সাবেক স্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৫ pm ১৫, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর বোচাগঞ্জের ব্যবসায়ী ও ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান (৩৮) কে পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং নিহতের সাবেক স্ত্রী টিকটকার শিল্পী আক্তার (৩৪) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোস্তাফিজুর রহমান সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা. নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৪ জুন) দুপুরে বোচাগঞ্জের নিজ বাড়িতে এক হামলার ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান তার বোচাগঞ্জের বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী শিল্পী আক্তারের সাথে তার ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্ত্রী শিল্পী আক্তার মাঝে মধ্যেই তার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সাথে দেখা করতে তার বাড়িতে যাতায়াত করত।

পায়ের রক কাটা যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজনেরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, নিহতের মৃত্যুর ঘটনায় পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে তার পূর্বের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও সম্পর্কের অবনতি ছিল বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এদিকে দিনাজপুর কোতয়ালি থানার (ইন্সপেক্টর-তদন্ত) মনিরুজ্জামান জানান, সাবেক স্ত্রী শিল্পী আহত সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সাথেই জিয়া হার্ট ফাউন্ডেশনে অবস্থান করতে ছিলেন তিনি।তাই বর্তমান পরিস্থিতি প্রেক্ষিতেই নিহতের সাবেক স্ত্রী শিল্পী আখতারকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে জেলা পুলিশের নির্দেশনায় পুলিশ হেফাজতে এনে কোতোয়ালি থানায় রাখা হয়েছে।

বোচাগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়ের হলে এবং তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা হয়েছে।

Tags: দিনাজপুরসাবেকস্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাজারে হামলার জড়িতদের আইনের আওতায় আনার দাবি
  • ডোমারে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক
  • সদরপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
  • বড়লেখায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮
  • ভালো ও মিষ্টি লিচু চেনার উপায়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম