বাউফল পটুয়াখালীর দশমিনা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬১৮ জন রোগী সেবা পেয়েছেন। গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পের আয়োজন করে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)।
চিকিৎসকদের পরীক্ষায় ৭২ জন ছানি রোগী শনাক্ত হন, যাদের অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউটে নেওয়া হবে। এছাড়া ৩২৪ জনকে চশমার জন্য উপযুক্ত ধরা হয়, যার মধ্যে ৩০৫ জনকে তাৎক্ষণিকভাবে চশমা প্রদান করা হয়েছে।
৩৮৪ জন রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। আয়োজকদের লক্ষ্য ছিল দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া। স্থানীয় ট্রাস্ট ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ উদ্যোগ এলাকায় মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

