দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালকে একটি মামলায় আটক করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ।
রবিবার (৫ জুলাই) ৭ নং উপশহর তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন্নবী।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী জানান, “গত বছরের ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় মো. আবু তৈয়ব আলী দুলালকে আটক করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
তিনি আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দিনাজপুর আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ এর পূর্বে দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ইকবালুর রহিমের আস্থাভাজন হিসেবে দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ।

