Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে ক্ষুদে সাংবাদিকদের ফলো-আপ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ০৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

সুনামগঞ্জে শিশু সাংবাদিকদের জন্য আয়োজিত ফলো-আপ কর্মশালায় প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ইতিবাচক কাজে প্রয়োগের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল।

শুক্রবার (৮ মে) সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন তিনি। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা প্ল্যাটফর্ম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মশালার আয়োজন করে।

উদ্বোধনী বক্তব্যে সমর কুমার পাল বলেন, “প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা ইতিবাচক কাজে প্রয়োগ করতে হবে। আমি আশা করছি,এই কর্মশালা থেকে ক্ষুদে সাংবাদিকরা ভালো কিছু শিখে নিয়ে যাবে। সুনামগঞ্জে সব সময় ইতিবাচক সাংবাদিকতা হয়,তোমরাও ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। একই সঙ্গে মনোযোগ দিয়ে পড়ালেখাও করতে হবে।”

তিনি আরও বলেন,“আমাকে যখন শিশু সাংবাদিকতা কর্মশালায় আসার জন্য বলা হয়েছিল,তখন মনে হয়েছে এখানে এসে শিশুদের শেখার বিষয়গুলো দেখা দরকার। শিশুরা কীভাবে সংবাদ তৈরি করবে,সেটি জানার আগ্রহ থেকেই আমি এসেছি। কর্মশালায় উপস্থিত সবার জন্য শুভকামনা রইল।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি বাপ্পা মৈত্র।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের তনুশ্রী বিশ্বাস। তিনি শিশুদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই,শুদ্ধ ভাষার ব্যবহার এবং ইতিবাচক গল্প তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করার সময় দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠ থাকার পরামর্শ দেন।

এর আগে জানুয়ারিতে অনুষ্ঠিত দুই দিনের শিশু সাংবাদিকতা কর্মশালায় অংশ নেওয়া ২০ জনের মধ্য থেকে বাছাই করে ১০ জন শিশুকে এই একদিনের ফলো-আপ কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অপরাধ দমনে সাংবাদিক-পুলিশের মতবিনিময় সভা
  • নল‌ছি‌টি‌তে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • বেরোবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি
  • টাওয়ার হ্যামলেটসে রিফর্ম ইউকে’র ঝড়ে চাপে বড় দলগুলো
  • লেবাননে নিহত প্রবাসী দিপালীর দাফন সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম