Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১১ pm ০৩, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি,ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার (০৩ জুলাই) মধ্যরাত ০২:৩৮ মিনিটের দিকে কুলাউড়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাউছার মিয়া (৩২), বেরিরচক এলাকার মৃত নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩২),কুলাউড়ার হাজীপুর এলাকার পশ্চিম বিলের পাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সতিজিরগ্রাম এলাকার আসুক আলীর ছেলে রেজাউল ইসলাম মামুন (২৮)।

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি টয়োটা করোলা প্রাইভেটকার,যার নম্বর ঢাকা মেট্রো-গ ১৩-৪৫৯৮, একটি প্লাস্টিকের হাতলযুক্ত কাটার,একটি স্টিলের সুইচ গিয়ার ছুরি,একটি রামদা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী,কাউছার মিয়ার বিরুদ্ধে চুরি,ছিনতাই ও ডাকাতির ১১টি মামলা রয়েছে। জসিম মিয়ার বিরুদ্ধে রয়েছে ১২টি এবং সালাউদ্দিনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মৌলভীবাজার সদর থানার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের কথিত নেতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে (৪৬) গ্রেপ্তার করে। তিনি রাজনগর উপজেলার কদমহাটা এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে। পুলিশের দাবি,তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ১৪টি মামলা রয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধগ্রেফতারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বড় পর্দায় দেখা, নিরাপত্তায় কড়া নজরদারিতে ডিএমপি
  • দেশের স্বাস্থ্য খাত এক একদম ভেঙ্গে পড়েছে: ত্রাণমন্ত্রী
  • জমি না থাকায় ভবন হয়নি, শিক্ষার্থী হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়
  • জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন
  • দুই মাসেও প্রশাসনের ব্যবস্থা নেই, পানির নিচে জমি দিশেহারা কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম