Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৭জুন থেকে ইবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৭ pm ০৩, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
ইবি প্রতিনিধি 
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৭জুন থেকে ১১জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
রবিবার ( ৩ মে) ভর্তি সংক্রান্ত অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি এবং ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা।
সভায় ভর্তি প্রক্রিয়াকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধবভাবে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়, ভর্তি কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রশাসনিক জটিলতা, অনিয়ম বা ভোগান্তির সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ভর্তি কার্যক্রমের সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ সম্পাদন বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি আরও উল্লেখ করেন, যেহেতু ভর্তি পরীক্ষা ইতোমধ্যে একটি অনুকূল ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে, তাই ভর্তি প্রক্রিয়াটিও একই মান বজায় রেখে নির্বিঘ্নভাবে সম্পন্ন করা জরুরি।
উল্লেখ্য, জিএসটি (GST) বা গুচ্ছ পদ্ধতি হলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রবর্তিত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা, যেখানে একক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে থাকেন। এ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষার পুনরাবৃত্তি কমে আসে এবং সমগ্র প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ, স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হয়ে ওঠে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শাপলা চত্বর ট্র্যাজেডি: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  • রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রণক্ষেত্র
  • ৭জুন থেকে ইবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে
  • ইবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা
  • রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা থাকার পর হেলিকপ্টারে উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম