Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৪ pm ০৩, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (THM) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ‘ফেয়ারওয়েল প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৬১৪ নম্বর কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহিদ মিঞা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ হাসান আব্দুল্লাহ ও ফিমা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুস শহিদ মিঞা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে বলেন, ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তখন ডিমের খোলস ভেঙে যায়। এই ভেঙে যাওয়া মানে শেষ হওয়া নয়, বরং নতুন জীবনের উন্মেষ। তেমনি জীবনে অনেক ঘাত-প্রতিঘাত আসবে, যার অর্থ সব শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন করে শুরু করা।
তিনি আরও যোগ করেন, পৃথিবীতে পিতা-মাতা এবং শিক্ষক—এই দুই শ্রেণিই অন্যের সফলতায় প্রকৃত আনন্দ পায়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় তোমাদের কী দিয়েছে তার চেয়ে বড় কথা, তোমরা দেশকে কী দিতে পারছো। দায়িত্বশীল হওয়া ছাড়া কেউ ভালো মানুষ হতে পারে না।” সুকান্ত ভট্টাচার্যের কবিতার উদ্ধৃতি টেনে তিনি আগামী প্রজন্মের জন্য পৃথিবীটাকে বাসযোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল  শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আমাদের বিভাগটি একটি পরিবারের মতো। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মিলে আমরা একটি চমৎকার পরিবেশ বজায় রাখার চেষ্টা করি। আমরা সব সহকর্মী মিলে চেষ্টা করছি যেন সেশনজটমুক্ত ও মানসম্মত গ্র্যাজুয়েট উপহার দিতে পারি।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলের চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
  • রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষিত
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
  • ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম