Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রণক্ষেত্র

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ‘আইফোন-বাণিজ্য’র অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ০৩, মে ২০২৬
in অন্যান্য
A A
0
রিপন মারমা রাঙ্গামাটি 
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ের এই জনপদ। ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে আজ রবিবার (৩ মে) সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ—অর্থ ও আইফোনের বিনিময়ে অছাত্র, বিবাহিত এবং বহিরাগতদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদল ২৩ সদস্যের এই আংশিক কমিটি ঘোষণা করার পর থেকেই তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রবিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠালতলীস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও অবরোধ সৃষ্টি করলে দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিক্ষোভ চলাকালীন নেতাকর্মীরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায়— “টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে।”
বিক্ষোভে অংশ নেওয়া নবগঠিত কমিটির সহ-সভাপতি নূর তালুকদার মুন্না বলেন, “যিনি রাঙ্গামাটি শহরের ছাত্ররাজনীতির সঙ্গেই কোনোদিন যুক্ত ছিলেন না, তেমন একজনকে সাধারণ সম্পাদক হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। রাজস্থলী উপজেলার বাসিন্দাকে শহরের নেতৃত্ব দেওয়া আমরা মেনে নেব না।”
আরেক নেতা ও যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুলে বলেন, “আমরা জানতে পেরেছি, মোটা অংকের টাকা ও আইফোনের বিনিময়ে নিয়মিত ও ত্যাগী ছাত্রদের বাদ দিয়ে এই আংশিক কমিটি করা হয়েছে। এই পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।
কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। তৃণমূলের অভিযোগ, ঘোষিত কমিটির অধিকাংশ সদস্যই অছাত্র এবং অনেকেই বিবাহিত, যা ছাত্রদলের সাংগঠনিক পরিপন্থী।
​এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নবগঠিত কমিটির সভাপতি অলি আহাদ সাংবাদিকদের বলেন, “ছাত্রদল একটি বিশাল সংগঠন। এখানে সবার আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। পদ না পেয়ে কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হতে পারেন, এটা স্বাভাবিক। তবে আমি সবাইকে শান্ত থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।”​শেষ খবর পাওয়া পর্যন্ত, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এখনো বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
Tags: ছাত্রদলরাঙ্গামাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শাপলা চত্বর ট্র্যাজেডি: শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
  • রাঙ্গামাটিতে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রণক্ষেত্র
  • ৭জুন থেকে ইবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে
  • ইবির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা
  • রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা থাকার পর হেলিকপ্টারে উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম