Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ২৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরের খুকনী ইউনিয়নের ব্রাক্ষ্মনগ্রামের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে গত রবিবার বিকেলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, সেচ, বালাই দমন এবং জলবায়ু সহনশীল চাষাবাদ সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এসময় উক্ত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

উক্ত অনুষ্ঠানে মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন, চরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো, উন্নত জাতের সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চরের কৃষকদের মাঝে নানা সহায়তা প্রদান করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। চরাঞ্চলের কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমে অধিক ফলন কৃষকেরা ঘরে তুলবেন এবং চর সবুজায়নের দিকে ধাবিত বলে মনে করেন মহাপরিচালক।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম. মনজুরে মওলা’র সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম ও ফারজানা ইয়াছমিন। এছাড়াও অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন চরাঞ্চলে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

পরে মহাপরিচালক প্রকল্পের আওতায় স্থাপিত পলিনেট হাউজ পরিদর্শন করেন এবং সেখানে উৎপাদিত বিভিন্ন ফসলের চারা ঘুরে দেখেন ও কৃষক-কৃষানীর মধ্যে চারা বিতরণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিপদসীমার ২৩ সেমি ওপরে দুধকুমার;কুড়িগ্রামে বাড়ছে বন্যার ঝুঁকি
  • ঘোড়াঘাটে বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২
  • হঠাৎ তীব্র ক্ষোভ প্রকাশ করলেন চিত্রনায়িকা বুবলী
  • পদোন্নতি বোর্ডের দাবিতে ফের অবস্থান কর্মসূচিতে বেরোবির কর্মকর্তারা
  • ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম