Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধ-শতাধিক

Bangla FMbyBangla FM
৪:১৪ pm ১৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0
আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধ-শতাধিক

আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধ-শতাধিক

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন—সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ও ফয়সল (১৪)। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া, রেজাউল করিম ও জহুর হোসেন গং এবং ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক সদস্য লিবাছ মিয়া ও রন্টি মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে অবরোধ চলাকালে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের’ মতো আচরণ করছে : ট্রাম্প
  • কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
  • নেত্রকোণায় সড়ক দুর্ঘটনা নিহত দুই, আহত তিন
  • কিশোরগঞ্জে ভারী বর্ষণে স্কুল ভবনে ধস, টয়লেট নিয়ে চরম ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম