Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে হাসপাতালে নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ১৮, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা এক নারী রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের রংপুর রোড এলাকার একটি হাসপাতালের কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত সাথি আক্তার (২৮) সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রায়হান ইসলাম সোহাগের স্ত্রী এবং তাদের একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী নিখোঁজ রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসা চলাকালে কিছু সময় তার স্বামী পাশে ছিলেন, পরে বাইরে চলে যান। সকাল সাড়ে ৮টার দিকে আবার এসে কিছুক্ষণ অবস্থান করে পুনরায় বের হয়ে যান।

পরবর্তীতে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় সাথি আক্তারকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ঝুলন্ত লাশসৈয়দপুরহাসপাতাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুই মাসের আলটিমেটাম পেলেন নেইমার, জানালেন আনচেলত্তি
  • কেনিয়ায় বিরল পিঁপড়া পাচারের ঘটনায় চীনা নাগরিককে জেল-জরিমানা
  • গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু
  • বজ্রপাতে ছয় মৃত্যু, পাঁচজনই সুনামগঞ্জে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম