Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরের ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে

Bangla FMbyBangla FM
১:০৩ pm ০৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর জেলার মধ্যে পবিত্র ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল  দরবার শরীফ আটরশিতে। 

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মোসলমানেরা  বাস, মাইক্রোবাস,প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে৷ ঈদুল আযহার নামাজে হাজার হাজার আশেকান জাকেরানদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হবে দরবারশরীফ এলাকা। 

আগামীকাল শনিবার সকাল ১০ টায় পবিত্র ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরবার শরীফের কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই জাকেরান, আশেকানদের সুবিধার্থে  থাকা,খাওয়া  ও নামাজের  জন্য বৃহৎ সামিয়ানা  প্যান্ডেল টানানো,লাইটিং ব্যাবস্থা, নিরাপত্তার জন্য সি,সি ক্যামেরা স্থাপন সহ কয়েকশত  নিজস্ব স্বেচ্ছাসেবক প্রস্তত করা হয়েছে। 

 কোরবানীর জন্য প্রস্তুত করা হয়েছে কয়েকশত গরু,ছাগল। সেই সাথে প্রস্তুত করা হয়েছে  কোরবানীশালা। ফরজ, সুন্নত, নফল ইবাদতের পাশাপাশি জেকের আশকার ও মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে শেষ হবে ঈদুল আযহার বৃহৎ কর্মসুচী। 

দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছেন, ঈদুল আযহার নামাজের ঈমামতি ও মোনাজাত  করবেন দরবার শরীফ জামে মসজিদের পেশ ঈমাম আলহাজ্ব মাওলানা আবুল হাশেম লক্ষ্মীপুরী।  বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও কল্যান কামনা করে মোনাজাত করা হবে। 

Tags: ফরিদপুরের ঈদুল আযহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
  • সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যেই যুবদল নেতা আব্দুস সালামকে শোকজ
  • পীরগাছায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
  • ডা. বাকি মির্জা হত্যা: দুইজনের যাবজ্জীবন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম