অমৃত জ্যোতি (মধ্যনগর) সুনামগঞ্জ;
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালার হাওর পাড়ের কৃষকরা স্বস্তির রোদ পেলেও জায়গার সংকট,ধানের দাম কম,খরচের ঘাটতি ও রয়েছে গবাদিপশুর খাদ্য সংকট।

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে আগাম বন্যায় তলিয়ে নেয় মধ্যনগরের বোয়ালার হাওরের পাকা ধান।তলিয়ে যাওয়া ধান মাড়াই খরচ ও অতিরিক্ত শ্রমিক মুজুরী দিয়ে কেটে আনলেও খোলা বাজারে ধানের দাম কম থাকায় কিভাবে সরকারি ও বেসরকারী কৃষি ঋণ পরিশোধ করবেন এনিয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন বোয়ালার হাওর পাড়ের কৃষকেরা।

