সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ শাহাদ হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের তালগাছি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহাদ হোসেন উপজেলার তালগাছি দক্ষিণপাড়া গ্রামের মৃত বাবুলাল প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, শাহাদ হোসেন বুধবার বিকেলে তালগাছি দক্ষিণপাড়া বাড়ির পাশেই ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করে বাড়িতে চলে আসে।বাড়িতে কাজ শেষ করে পাম্প বন্ধ করতে সুইচে হাত দিলে তার শরীর বিদ্যুৎপৃষ্ট হয়।শাহাদের ভাই রফিকুলের চিৎকারে স্থানীয়রা চলে আসেন। স্থানীয়রা শুকনো বাঁশ দিয়ে একাদিকবার তারে আঘাত করার পর তার ছিড়ে যায়। স্থানীয়রা শাহাদকে উদ্ধার করে সিরাজগঞ্জ ব্রাইট স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

