Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Bangla FMbyBangla FM
১১:৪৯ am ১১, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদৌলা লিপ্টনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ইউপি সদস্য ও ইউনিয়নের বাসিন্দারা। চেয়ারম্যানের নানা অনিয়ম দুর্নীতি ও তদন্তকারী কর্মকর্তার সামনে ইউপি সদস্যদের লাঞ্ছিত করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তৃতা দেন বাহাগিলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, লাঞ্ছনার শিকার ইউপি সদস্য খলিলুর রহমান ডাবলু, ইউপি সদস্য ইয়াহিয়া খান,  সাদেকুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ তাহমিনা বেগম, ইউনিয়নের বাসিন্দা মো. লাল মিয়া, মোনারুল ইসলাম, আলিমুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান জাতীয় পার্টির প্রভাব খাটিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ না করেই সম্পুর্ন টাকা আত্মসাৎ করেন। হিরিমবোর্ডের‌ রাস্তার ইট দিয়ে তিনি নিজের বাড়ি বাড়ী নির্মাণ করেন। তার এসব অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় চেয়ারম্যান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে। হামলার ব্যাপারে এজাহার দায়ের করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ চাই।’ 

মানববন্ধনে স্থানীয়রা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ এবং ২৪ ঘন্টার মধ্যে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান বিক্ষোভকারীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু
  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম