এম.শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও কৃষক দলের সভাপতি আল আমীনের বিরুদ্ধে চাঁদাবাজীর লিখিত অভিযোগ উঠেছে।
একই ইউনিয়নের বিএনপির সহ সভাপতি গোলাম মোহাম্মদ পলাশ বকশীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে ওই লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান দুই ব্যাক্তি।
জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর স্থল বন্দরের একজন প্রতিষ্ঠিত আমাদানি ও রপ্তানি কারক ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম মোহাম্মদ পলাশ। স্থল বন্দরে পিএম ট্রের্ডাস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
থানার অভিযোগে তিনি উল্লেখ করেন ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আল আমীন দীর্ঘ দিন ধরে স্থল বন্দরে চাঁদাবাজী করে আসছেন। তারা পিএম ট্রেডার্সের মালিক গোলাম মোহাম্মদ পলাশের কাছেও মোটা অংকের চাঁদা দাবি করে।
গোলাম মোহাম্মদ পলাশ চাঁদা দিতে অস্বীকার করায় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও কৃষক দলের সভাপতি আল আমীনের নেতৃত্বে কয়েকজন ব্যাক্তি পিএম ট্রের্ডাসে হামলা চালায়। হামলাকারীরা গোলাম মোহাম্মদ পলাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেন। একই সময় হামলাকারীরা ১৫ লাখ টাকা লুটতরাজ করে নেন।
ঘটনার বিষয়ে তৎক্ষনাত গোলাম মোহাম্মদ পলাশ বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হাসান ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুকবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ ও আল আমীনসহ তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে পিএম ট্রেডার্সের মালিক ও ধানুয়াকামালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম মোহাম্মদ পলাশ বাদী হয়ে শুক্রবার (১৫ মে) বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের নামীয় আসামী ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও কৃষক দলের সভাপতি আল আমীন। অজ্ঞাত নামা আসামী ১০/১২ জন।
এব্যাপারে ধানুয়াকামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা তা শতভাগ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী কুষক দলের সভাপতি আল আমীন জানান, কাল্পনিক ঘটনা সাজিয়ে আমাকে এবং আমার সহপাঠিদের সম্মানহানি করছে। স্থল বন্দরে চাঁদাবাজি বন্ধের ঘোষনা দেওয়ার পরই আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে।
পিএম ট্রেডার্সের মালিক ও ধানুয়াকামালপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গোলাম মোহাম্মদ পলাশ জানান, শতভাগ সত্য ঘটনার প্রেক্ষপটেই থানায় অভিযোগ দাযের করা হয়েছে। অভিযোগের প্রতিটি বিষয় সত্য। কোন প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুকবুল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য ধানুয়াকামালপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও কৃষক দলের সভাপতি আল আমীনের বিরুদ্ধে চাঁদাবাজীর আরও একটি লিখিত অভিযোগ করা হয়। ওই অভিযোগ করেন ধানুয়াকামালপুর ইউনিয়ন বিএনপির সদস্য ড্রাইভার ইউসুফ আলী। তিনি তাদের বিরুদ্ধে চাঁদাবাজীসহ বসত বাড়ীতে হামলার অভিযোগ করেন।

