মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে ৩ ফসলি জমির মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঘন্টাব্যাপী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী চকে অভিযান চালিনো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সহযোগিতা করেন সিংগাইর থানার ওসি মো.মাজহারুল ইসলাম।
জানাযায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী মোড় এলাকায় ৩ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটতে ছিলো একটি চক্র। বিষয়টি উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দশানি চকে মাটিকাটা অবস্থায় একটি এস্কেভেটর পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এসময় মাটিকাটার কাজে ব্যবহৃত ১টি এস্কেভেটর অকার্যকর করা হয়। এ ছাড়াও খাল ভরাট করে রাস্তা বানিয়ে মাটি পরিবহনের রাস্তা কেটে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

