Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদালতে অসুস্থ হয়ে পড়েন পরীমনি, জেরা পেছালো ৯ সেপ্টেম্বর

Bangla FMbyBangla FM
১২:১৩ pm ২৬, মে ২০২৫
in বিনোদন
A A
0
পরীমনি জেরা পেছালো ৯ সেপ্টেম্বর

পরীমনি জেরা পেছালো ৯ সেপ্টেম্বর

চিত্রনায়িকা পরীমনিকে শ্লীলতাহানির মামলায় আজ (সোমবার) আসামিপক্ষের আইনজীবীদের জেরা করার জন্য দিন ধার্য ছিল। তবে সারাদিন আদালতে অপেক্ষার পর গরমে অসুস্থতা অনুভব করায় আদালত ত্যাগ করেন তিনি। ফলে আজ তার জেরা সম্ভব হয়নি। বিচারক আগামী ৯ সেপ্টেম্বর নতুন করে জেরার দিন নির্ধারণ করেছেন।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হন পরীমনি। আদালত সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় বাদী হিসেবে জেরা করার কথা ছিল তার।

সাদা মাস্ক ও সাদা ফ্রেমের চশমা পরে হাসিমুখে আদালতে প্রবেশ করেন পরীমনি। দুপুর ১১টা ৩০ মিনিটে জানানো হয়, বিকেল ৩টায় তাকে জেরা করা হবে। এরপর তিনি গাড়িতে বসে অপেক্ষা করছিলেন। তবে বিকেলে শরীর অসুস্থ অনুভব করায় আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, ‘আমি অসুস্থ বোধ করছি, আজ জেরা দেওয়া সম্ভব নয়।’ আদালত আবেদন মঞ্জুর করে জেরা পেছানোর আদেশ দেন। পরীমনি আদালত ত্যাগ করেন বিকেল ৩টা ৩৫ মিনিটে।

মামলার পটভূমি:

২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় মামলা করেন পরীমনি। মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ আরও চারজনকে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০২২ সালের ১৮ মে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। ২৯ নভেম্বর থেকে পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। জবানবন্দির সময় তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হলে তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করেন। সর্বশেষ ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়।

Tags: আদালতঢালিউডনারী ও শিশু নির্যাতনপরীমনিবোট ক্লাব মামলামামলাহাজিরা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম