Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় সাড়ে ৮ টন অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট

Bangla FMbyBangla FM
১:১০ pm ০৩, মে ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_2

oplus_2

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরায় সাড়ে ৮ টন অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম বিনষ্ট করা হয়েছে। শনিবার (০৩ মে)  সকালে সাতক্ষীরা দেবহাটা থেকে ট্রাকে করে চট্টগ্রামে নেওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমবাহী যশোর -ট-১১-৪৮০৭ নম্বরের ট্রাকটি শনাক্ত করে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শহরের বাইপাস এলাকা থেকে প্রায় ৪১৭ ক্যারেট অপরিপক্ক আমসহ ট্রাকটি জব্দ করে। যার আনুমানিক বাজার মূল সাড়ে ৫ থেকে ৬ লক্ষ টাকা।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ ও সদর উপজেলা কৃষি কর্মকতা মো. মনির হোসেন এর উপস্থিতিতে আম গুলো কেরোসিন ও বুলডোজ্বার দিয়ে ধ্বংস করা হয়। আম পরিবহনের কাজে ব্যবহৃত যশোর-ট-১১-৪৮০৭ ট্রাকটি জব্দ করে থানা দেওয়া হয়।  

এবং আম পরিবহনের কাজে ব্যবহৃত ৪১৭ টি ক্যারেট ওপেন নিলামের মাধ্যমে ৬৭,৫০০ টাকায় বিক্রি করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ০৫ মে থেকে সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্দিষ্ট তারিখের আগেই আম বাজারজাতের চেষ্টা করছিলেন। জনস্বার্থে আমরা সেই চেষ্টাকে প্রতিহত করেছি। প্রায় ৬ লক্ষাধিক টাকার আম বিনষ্ট করা হয়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান অভ্যত থাকবে।

প্রসঙ্গত : গত ৩০ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রসশসকের মোস্তাক আহমেদের সভাপতিত্বে কৃষি বিভাগ ও কৃষকদের সাথে মতবিনিয় সভার  মাধ্যমে সাতক্ষীরা জেলার আমের ক্যালেন্ডার ঘোষণা করেন। আম ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখী ও স্থানীয় জাত, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও  ০৫ মে আম্রপালি আম গাছ থেকে নামানো ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। তা ছাড়া এর আগে যদি বাগানের কোন গাছে আম পেকে যায় এবং নামানোর প্রয়োজন হয় তবে কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে আম বাজারজাত করতে পারবে বলে জানানো হয়।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম