মোঃ মনজুরুল আলম, ভ্রাম্যমাণ রিপোর্টার, রংপুর।
রংপুরের বদরগঞ্জে নাগেরহাট কুতুবপুর ইউনিয়ন ঘেসে যমুনাশ্বরী নদীর বালু গর্ভে নিখোঁজ হয়েছে এক বৃদ্ধ।
গতকাল বুধবার (২২ এপ্রিল) দুপুর ২ টার দিকে যমুনাশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইসাহাক আলী (৬৫) নামে এক বৃদ্ধ। তার পড়নের লুঙ্গি শার্ট ও পায়ের স্যান্ডেল নদীর কিনারায় পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। এটাই সন্দেহ বাঁধে এলাকাবাসীর।
স্থানীয়রা তার সন্ধানে নামেন। কিন্তু তখন পর্যন্ত নিখোঁজ ইশাহাক আলীর কোন সন্ধান না পাওয়ায় আজ সকালে ৯৯৯ ফোন করলে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ও রংপুর ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
রংপুরের ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন ইনচার্জ আব্দুল মুত্তালেব সাংবাদিকদের জানান, রংপুর থেকে ডুবুরি দল নিয়ে আসা হয়েছে, লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেছেন। এদিকে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টা আমার জানা নেই । আমি এখন ঘটনা স্থলে পুলিশ পাঠাচ্ছি। দীর্ঘ দুই ঘন্টা পর লাশ উদ্ধার হয়, ফায়ার সার্ভিস টিম উক্ত লাশটি হস্তান্তর করেন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে।

