Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিস্তা নদীতে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৭ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

শনিবার (১৬মে) দুপুরে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে দুজনেরই মৃত্যু হয়। লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এলাকায় তিস্তা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজাপুর গ্রামের রেজাউল করিম ও শিউলি বেগম দম্পতির ছেলে শেফাউল করিম সিফাত (১৮) ও শোয়েব করিম স্বচ্ছ (১৪)।

দুই ভাই জেলা শহরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র। শেফাউল করিম সিফাত এইচএসসি ১ম বর্ষ ও শোয়েব করিম স্বচ্ছ ৮ম শ্রেনীর ছাত্র।

একই সঙ্গে দুই সন্তান হারিয়ে বাবা – মা এখন বাকরুদ্ধ, শোকে মুহ্যমান। পুরো রাজপুর এলাকায় , এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে , দুই ভাই একসাথে তিস্তা নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। চোখের সামনে ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে বড় ভাই শিফাত তাকে বাঁচাতে যায়, কিন্তু খরস্রোতা তিস্তার প্রবল স্রোতে একপর্যায়ে দুজনই নিখোঁজ হয়ে যায়।

দুই ভাইকে খুঁজতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধঘন্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতে সৃষ্টি হয়েছে গভীর খাদ। সাঁতার জানা থাকা সত্ত্বেও সেই খাদে তলিয়ে গিয়ে প্রাণ হারায় দুই ভাই।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, কোন অভিযোগ না থাকায় সদর হাসপাতাল থেকেই দুই ভাইয়ের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Tags: তিস্তানদীমৃত্যুলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান
  • সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১ হাজারের বেশি অনুপস্থিত
  • ইসরায়েলি বোমার মুখে ফিলিস্তিনিদের অলৌকিক বিজয়ের গল্প
  • ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১ টি গাঁজা গাছ উদ্ধার
  • ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম