ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন বিমান হামলায় আরও ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেইর আল-বালাহ শহরের একটি কমিউনিটি কিচেন ও ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত তিনজন মানবিক সহায়তা কর্মীও রয়েছেন।
আল জাজেরা’র (১৮ মে) প্রতিবেদনে বলা হয়, হামলাটি মূলত ওই ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করেই চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে হামাস ইচ্ছাকৃত যুদ্ধাপরাধ এবং বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সর্বশেষ হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে গত রোববার পৃথক হামলায় আরও তিনজনের মৃত্যু হয়।

