Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২৯ pm ১৯, মে ২০২৬
in অন্যান্য
A A
0

গৌরনদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও ভূমি মেলা ২০২৬ উপলক্ষে পৃথক দুটি অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে সহায়তা করে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ ও সঠিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি।

একই দিনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ‘ভূমি মেলা ২০২৬’ উদ্বোধন করা হয়। এতে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। অনলাইন সেবা ব্যবহারের মাধ্যমে হয়রানি ও ভোগান্তি কমবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সেবা আরও সহজ ও স্বচ্ছ করা হচ্ছে এবং জনগণকে দালাল থেকে দূরে থেকে সরাসরি সরকারি সেবা গ্রহণের আহ্বান জানান।

Tags: গৌরনদীজাতীয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম