কক্সবাজারে বিভিন্ন মামলায় জব্দকৃত প্রায় ৬৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মাদক ধ্বংস কমিটির উদ্যোগে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ৯৩ হাজার ২১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬৮ লিটার দেশীয় চোলাই মদ। যার আনুমানিক বাজারমূল্য ৬৫ কোটি ৮০ লাখ ১০ হাজার ৪০০ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে নিয়মিতভাবে জব্দকৃত মাদক ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

