নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আনোয়ার হোসেন (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এস, আই ফয়সাল আহম্মদ জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাওর এলাকার কদমশ্রী মনিকা গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় উক্ত গ্রামের আছমা আক্তারের বাড়ির ছাদের উপর থেকে আনোয়ার হোসেনকে ১০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করতে সক্ষম হই। সে মনিকা গ্রামের মৃত রুক্তন মিয়ার ছেলে।
মদন থানার ওসি তরিকুল ইলাম জানান, আনোয়ার হোসেন এলাকায় চিহ্নিত মাদক কারবারি। অনেক চেষ্টার পর তাকে ধরতে পেরেছি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে নেত্রকোণা আদালতে পাঠানো হবে।

