Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় কিশোর নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ১৫, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় রনি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের দেবগ্রাম টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুর রৌফ মিয়ার ছেলে। সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

জানা গেছে, সিএনজি চালক মো. জুয়েল মিয়া (২৫) গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিতে থাকা যাত্রী রনি গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিএনজি চালক জুয়েল মিয়া দেবগ্রাম এলাকার জাকির মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ রায়হান বলেন পোনে বারটার দিকে লোকজন দূর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদরে প্রেরণ করি।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান
  • স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি
  • যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো বিশ্বাস নেই’, সিরিয়াস হলেই আলোচনায় বসবে তেহরান: আরাঘচি
  • আখাউড়ায় সিএনজি দূর্ঘটনায় কিশোর নিহত
  • নীলফামারীতে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম