Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ছড়া দখলের বিরুদ্ধে অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:২২ pm ৩০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শ্রীমঙ্গলে ছড়া দখলের বিরুদ্ধে অভিযান

শ্রীমঙ্গলে ছড়া দখলের বিরুদ্ধে অভিযান

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া দক্ষিণ ও কালিঘাট রোডের জোড়াপুল সংলগ্ন ভুরভুরিয়া ছড়া দখল করে ভবন নির্মাণ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন।

অভিযানকালে তিনি বলেন,ভুরভুরিয়া ছড়াসহ উপজেলার সব ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,প্রাথমিকভাবে দেখা গেছে, ছড়া দখল করে বিভিন্ন ব্যক্তি বহুতল ভবন নির্মাণ করেছেন। শ্রীমঙ্গল পৌরসভার সহায়তায় ছড়ার সীমানা নির্ধারণ করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত বালু অন্যের জায়গায় মজুত করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের নির্দেশনায় ভূমি অফিসের মাধ্যমে ছড়ার সীমানা নির্ধারণ করা হবে। সরকারি নকশা (ম্যাপ) অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে সব অবৈধ স্থাপনা চিহ্নিত করে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags: শ্রীমঙ্গলে ছড়া দখলের বিরুদ্ধে অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তেলের মজুত কমলেও দাম কমছে যুক্তরাষ্ট্রে
  • কুলাউড়ায় পুলিশ সেজে ডাকাতি
  • টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২
  • নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে পাইকগাছা পৌরসভার ৫২.১৯ কোটি টাকার বাজেট ঘোষণা
  • গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম