Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৪ pm ২৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেপ্তার

ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেপ্তার

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদ (৩৮)কে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে ডোমার সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

মাসুম আহমেদের বড় ভাই আবুল কালাম জানান, রাতে ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন এসে ইউনিয়ন পরিষদ থেকে তাকে নিয়ে যান। পরিবারের দাবি, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে তিনি জামিনে ছিলেন। এরপরও কেন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তারা অবগত নন।

অন্যদিকে, শুক্রবার বিকেল পর্যন্ত ডোমার থানা পুলিশও এ বিষয়ে অবগত ছিল না বলে জানা যায়। তদন্ত কর্মকর্তা আজগর আলী বলেন, কে বা কোন সংস্থা তাকে আটক করেছে এবং কী প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে থানাকে জানানো হয়নি।

এ বিষয়ে নীলফামারী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলবুর রহমান জানান, জলঢাকা থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় মাসুম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ফয়সাল খন্দকার
  • বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
  • অর্ধেক শিক্ষকপদ ফাঁকা, সংকটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক
  • ডেঙ্গু প্রতিরোধে সিটি ক্লাব ও পাঠাগারের সচেতনতামূলক কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম