মাদকবিরোধী সচেতনতা ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠ-এ দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, “সুস্থ থাকতে খেলাধুলা করি, মাদক বর্জন করে সুন্দর সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাততলা ও বড়াইল এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয় এবং দর্শকরা পুরো আয়োজন উপভোগ করেন।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

