হরিপুর, ঠাকুরগাঁও, প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিভিন্ন সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষেদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।
এ সময় আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের মাঝে সরকারি প্রণোদনা ও সহায়তা ৩২ টি সেলাই মেশিন ও ২০ টি স্পেরে মেশিন সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে।

