Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানের দরিদ্র পরিবারের মাঝে গরু, হাস, মুরগি বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৪ pm ০৬, মে ২০২৬
in অন্যান্য
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে গরু, হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তাঃপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করেন।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী জামান, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন, তারাছা, আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের মোট ৬৬৪টি পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০টি পরিবারকে একটি করে বকনা গরু, ৩১৪টি পরিবারকে ১১টি করে মুরগি এবং ১০০টি পরিবারকে ১১টি করে হাঁস দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হয়।
এর আগে, একই দিনে সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি নোয়াপতং ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকা দেশে পৌঁছেছে
  • এবার বাড়ছে বিদ্যুতের দাম
  • শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
  • ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী
  • বিমান প্রতিমন্ত্রীর সর্তকবার্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম