মোঃ জালাল হোসেন, গোদাগাড়ী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি)-র আওতায় গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখনন কাজ পরিদর্শন করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরের এই প্রকল্পের অধীনে উপজেলার ‘চব্বিশনগর বোয়ালা বিল হতে দমদমা খাড়ি’ পর্যন্ত খালটির পুনঃখনন কাজ চলমান রয়েছে।
আজ শনিবার (২০ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান মাঠ পর্যায়ে এই উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে মহাপরিচালক মহোদয় কাজের অগ্রগতি ও গুণগত মান সশরীরে পর্যবেক্ষণ করেন।
তিনি প্রকল্প এলাকার শ্রমিকদের সাথে কথা বলেন এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেন। একই সাথে প্রকৃত অতি দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় মহাপরিচালকের সাথে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম।
স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান টিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, বরেন্দ্র অঞ্চলের এই ঐতিহ্যবাহী খাড়িটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত হবে।

