Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের দুইজন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫২ pm ২০, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও চারটি হিসাব-সংক্রান্ত খাতা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়,গত ১৯ জুন রাত প্রায় ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের হোসেন এন্টারপ্রাইজে অভিযান চালায়। খবর ছিল,সেখানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার কায়স্ত গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) এবং হেতিমগঞ্জ এলাকার শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।

র‌্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা FA999, KG999, FG66, CV999, GB99, VB8, 6rwin, 1333bet, 1xBetসহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে মানুষকে অর্থের লোভ দেখিয়ে যুক্ত করতেন এবং এর বিপরীতে কমিশন পেতেন। তারা ২০০ টাকা বিনিয়োগে কয়েক হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে নতুন সদস্য সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।

জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুইজন এবং জব্দকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শনিবার (২০ জুন) র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে নারীর সংবাদ সম্মেলন
  • ঘোড়াঘাটে আদালতের রায়ে ৩৬ শতক জমি ফিরে পেলেন প্রকৃত মালিক
  • বিয়ের ৩ মাসেই প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ
  • রংপুরে গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ
  • র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের দুইজন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম