Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অস্বাস্থ্যকর বাতাসে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০২ pm ২৫, জানুয়ারী ২০২৬
in Lead News
A A
0

বায়ুদূষণের ভয়াবহ চিত্রে আজ আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (Air Quality Index) সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের স্কোর ২৯৯। এই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা কলকাতার স্কোর ২১৮, যা একইভাবে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ স্থানে নেপালের রাজধানী কাঠমান্ডু।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের এই উচ্চমাত্রা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য গুরুতর হুমকি তৈরি করে। এমন পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে চলাচল এড়িয়ে চলা এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

আইকিউএয়ার সূচক অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Tags: বায়ুদূষণে শীর্ষে ঢাকাভারতের কলকাতা।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ দিতে গিয়ে পালালো প্রেমিকা
  • জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার
  • নতুন ভোটার নিবন্ধনে মিলবে ১৫ দিনের সুযোগ
  • জিয়াকে দেখে কেঁপে উঠেছিলেন মেজর মোজাফফর
  • ফুটবল বিশ্বের চোখ স্পেন-আর্জেন্টিনার ফাইনালে, গ্যালারিতে ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম