Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অভিমান ভুলে বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি

Taslima TanishabyTaslima Tanisha
১:৩৩ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী আবারও বড়পর্দায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। জানা গেছে, তাদের নতুন সিনেমা আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে পারে।

২০২৫ সালে প্রায় দশ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সিনেমার প্রচারণার সময় শুভশ্রীর অনুপস্থিতি এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। সেই মান-অভিমান কাটিয়ে এবার তাদের ফেরার খবর পাওয়া যাচ্ছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রী দীর্ঘসময় আলাপ করেন, যা জুটির ফেরার গুঞ্জন আরও শক্তিশালী করেছে।

নতুন সিনেমার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে।

দেব-শুভশ্রী জুটি বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ এবং ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ করতে পারেননি।

Tags: ‘খাদান’-এর সিক্যুয়েলজনপ্রিয় জুটিদেব-শুভশ্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
  • ​কুমিল্লায় বাবার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
  • এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ
  • দুদক চেয়ারম্যান-কমিশনার পদে আবেদন আহ্বান
  • তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম