Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তৃণমূলের দপ্তরে জেলা প্রশাসক, গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৩ pm ১২, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।

জানা যায়, জেলা প্রশাসক গাজীরটেক ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণির পাঠদান কার্যক্রম পরিদর্শন করেন। একইসঙ্গে দুর্গম চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ও তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

গাজীরটেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ও পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় চর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান বদু মৃধাও উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান, প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবশেষে তিনি দুর্গম চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। এসময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইউপি সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Tags: #ইউনিয়নপরিষদ#জেলাপ্রশাসক#বিদ্যালয়পরিদর্শনচরভদ্রাসনফরিদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামপালে যাচাইবিহীন সংবাদ ও ‘হলুদ সাংবাদিকতা’র বিরুদ্ধে মানববন্ধন
  • ৫ হাজার টাকার দোকান নিতে হয় ৬০ হাজার থেকে ১ লক্ষ টাকায়
  • এবার, জুবাইদা রহমান, জাইমা রহমান ও তারেক রহমান কে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসিরুদ্দীন পাটোয়ারীর
  • পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের ফেরত চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতিমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম