Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষার্থীদের ঈদযাত্রায় বেরোবির বিভাগীয় বাস সার্ভিস চালু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৭ pm ২১, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

ঈদ উপলক্ষে বাস সার্ভিস চালুর বিষয়ে মাসুদ রানা বলেন, “শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিভিন্ন রুটে মোট পাঁচটি বাস বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা, বিশ্ববিদ্যালয় থেকে বগুড়া হয়ে নাটোর এবং বিশ্ববিদ্যালয় থেকে তিস্তা-কুড়িগ্রাম রুটে একটি করে বাস চলবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে দুটি বাসের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৩ মে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসগুলো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।”

বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, “ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন বিভাগীয় রুটে বাস চালুর দাবি জানিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ মে সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে পাঁচটি বাস ছেড়ে যাবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের মতে, ঈদকে কেন্দ্র করে গণপরিবহনে অতিরিক্ত চাপের সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস ভোগান্তি কমাতে সহায়ক হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২০ মে) বেরোবি শাখা ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসার হ/ত্যা/কারীকে উন্মুক্ত মঞ্চে মানুষের সামনে ফাঁ*সি দেখতে চাই
  • রামিসা হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
  • বিভিন্ন আয়োজনে বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
  • জীবিত মানুষকেই দেওয়া হলো ‘মৃত্যু সনদ’! নরসিংদী পৌরসভায় তোলপাড়
  • নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুর ওপর বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম