Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৬ pm ০৩, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তিশালী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রকে সুসংহত করে। তাই সাংবাদিকদের নির্ভীকভাবে সত্য তুলে ধরতে হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ভালো কাজ করবে, তাকে যেমন স্বীকৃতি দিতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি বা অন্যায়ের ক্ষেত্রেও নিরপেক্ষভাবে সমালোচনা করতে হবে।

তিনি বলেন, রাজনীতিবিদরাও সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা বা হয়রানির ঘটনাকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, একটি দেশের গণতান্ত্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে স্বাধীন ও কার্যকর গণমাধ্যমের ওপর। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জেলায় দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। তবে শুধু অবকাঠামো নয়, দক্ষ, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ভালো উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে নির্ভীক থাকতে হবে।

অনুষ্ঠানের শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তারা জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tags: গণতন্ত্রমিডিয়ামির্জা ফখরুলশক্তিশালী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানি নেতাদের ইসরায়েল গুপ্তহত্যার চেষ্টা করছে: যুক্তরাষ্ট্র
  • যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে নতুন সমঝোতার পথে উপসাগরীয় আরব দেশগুলো!
  • আলিয়া-শারভারির ‘আলফা’র ৩৫ হাজার টিকিট বিক্রি বক্স অফিসে
  • ইরানের স্পিকার ড. কালিবফের সাথে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক
  • সংগীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম