Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খামেনির শেষ বিদায়ে তেহরানে বিক্ষোভমুখর জনতা, ‘প্রতিশোধ’ স্লোগান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৪ pm ০৪, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে রাজধানী তেহরান শোকের আবহে মুখর হয়ে উঠেছে। সমবেত জনতার কণ্ঠে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান ধ্বনিত হতে দেখা গেছে।

শনিবার (৪ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক শোকাহত মানুষ হাতে লাল পতাকা বহন করেন, যা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।

ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনেও হাজারো মানুষকে অপেক্ষা করতে দেখা যায়। গণপরিবহন চালু হওয়ার পর তারা দলে দলে জানাজাস্থলের উদ্দেশে রওনা হন।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন বলে ইরান দাবি করেছে। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।

প্রথমে মার্চ মাসে দাফনের পরিকল্পনা থাকলেও ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে যুদ্ধবিরতির পর চার মাস পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের আয়োজন করা হয়। সাত দিনব্যাপী শোকানুষ্ঠান শুরু হয়েছে শুক্রবার (৩ জুলাই)।

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইরানের সরকারি তথ্য অনুযায়ী, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, আর্মেনিয়া, তুরস্ক, সৌদি আরব, কাতার, ওমান, ইয়েমেন ও মিসরসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এ ছাড়া রাশিয়া, চীন, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মিয়ানমার, নামিবিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, নিকারাগুয়াসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধিদল তেহরানে অবস্থান করছে।

অনুষ্ঠানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ডেভেলপিং-৮ (ডি-৮)-এর প্রতিনিধিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরাও প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

Tags: খামেনিজনতাতেহরানবিশেষ নিউজস্লোগান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ মিশর
  • জুলাই নিয়ে কটাক্ষের অভিযোগ, শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি
  • যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, রাস্তায় গলে যাচ্ছে জুতার তলা
  • বান্দরবান বাসস্টেশনে পুলিশি অভিযানে মদসহ আটক এক নারী
  • পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, ৩০ নিরাপত্তাকর্মী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম