Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে যাচ্ছে আজ

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ে এখনও বিচারকের স্বাক্ষর সম্পন্ন হয়নি। স্বাক্ষর হওয়ার পর মামলার ডেথ রেফারেন্সের নথি মঙ্গলবার (৯ জুন) হাইকোর্টে পাঠানোর কথা রয়েছে।

এর আগে রোববার ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর সোমবার তাদের কনডেম সেলে পাঠানো হয়।

মামলার কার্যক্রম খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়। ১ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়, পরদিনই সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ৩ জুন আত্মপক্ষ সমর্থন শুনানি অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

মাত্র চার কার্যদিবসেই মামলার বিচারকাজ সম্পন্ন হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

Tags: ডেথহাইকোর্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে মাদক বিরোধী মানববন্ধন
  • সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না জাল জব্দ
  • কাপ্তাইয়ে টানা বর্ষণে পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
  • আইনজীবির অফিস থেকে পাইপগান এবং বোমা উদ্ধার
  • জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম