Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাসে ঘুমের কারণে ভুল জায়গায় নামা, কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:২০ pm ২৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

চট্টগ্রাম থেকে কুমিল্লায় বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যাত্রাপথে ঘুমিয়ে পড়ায় নির্ধারিত স্টপেজ পার হয়ে অনিরাপদ এলাকায় নেমে পড়েন তিনি। পরে ওই ঘটনাই প্রাণঘাতী পরিণতির দিকে নিয়ে যায় বলে জানা গেছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে বাসে ওঠার পর তিনি ঘুমিয়ে পড়েন এবং একপর্যায়ে পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোড পার হয়ে যান। পরে জেগে উঠে নামার কথা বললে হেলপার তাকে মহাসড়কের জাগুরঝুলি এলাকায় নামিয়ে দেন।

এরপর তিনি নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তদের কবলে পড়েন এবং তার কাছ থেকে মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, রাতেই সর্বশেষ স্ত্রীর সঙ্গে তার কথা হয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। তদন্তে একাধিক সংস্থা কাজ করছে।

Tags: কর্মকর্তাকাস্টমসবাসলাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি
  • বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, কারাদণ্ড
  • ১৬ বছর পর সম্প্রচারে চ্যানেল ওয়ান, নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন
  • শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার
  • দিনাজপুরে দাদী হত্যায় নাতিসহ গ্রেপ্তার ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম